বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের সাবেক ডিআইজি প্রলয়কে সম্পদের নোটিশ দিচ্ছে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৭:০৪ পিএম  (ভিজিট : ৫)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী ও অবৈধভাবে সুবিধাভোগী পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুলিশের এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে।

প্রাথমিক যাচাই বাছাইয়ে সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের ১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঁদাবাজি ও চোরাচালানের মাধ্যমে ওই সম্পদ অর্জন করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, প্রলয় কুমার জোয়ারদার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে চাঁদা আদায়, চোরাচালানে সম্পৃক্ততা এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে পাচার করে বিপুল আবাসিক সম্পদ গড়ে তোলার মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছিল সংস্থাটি।

 দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের নামে মোট ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের প্রাথমিক সত্যতা মেলে। 

দুদক সূত্রে আরও জানা যায়, তার স্ত্রী প্রয়াত মিসেস বিপ্লবী রানীর নামে ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক মিসেস বিপ্লবী রানী ২০২৩ সালের ৬ নভেম্বর মৃত্যুবরণ করায় তাকে মৃত্যুর কারণে যাবতীয় ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝