শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৩ লাখ চাকরিপ্রার্থীকে ৫ মিনিট আগে জানানো হয় পরীক্ষা বাতিল : হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৭)
X

বিশিষ্ট জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আক্ষেপ করে বলেছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের ঘটনায় তিন লাখ চাকরিপ্রার্থীকে ভোগান্তিতে ফেলেছে।  একই সাথে তিনি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দূর থেকে আসা চাকরিপ্রার্থীরা পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে তাদের জানানো হয়েছে পরীক্ষাটি বাতিল করা হলো। এই ঘোষণা দেওয়ায়  আজ শনিবার প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন লাখ বেকার চাকরিপ্রার্থী এ পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। কেউ টিউশনির টাকা জমিয়ে, আবার কেউ ধারদেনা করে চাকরির আশায় ঢাকায় আসেন।

তিনি অভিযোগ করেন, গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ছিল। অথচ প্রায় তিন লাখ পরীক্ষার্থী যখন ১০০টি কেন্দ্রে প্রবেশ করেন, তখন পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা বাতিল করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল,কী নির্মম রসিকতা!’

তিনি প্রশ্ন তোলেন, এত বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি ও ভোগান্তির দায় কে নেবে? নতুন করে পরীক্ষা আয়োজন করতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে উল্লেখ করে তিনি বলেন, এই অর্থ জনগণের। এ জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দীর্ঘদিন নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ কার্যক্রম না থাকার পর একটি পরীক্ষা আয়োজন করা হলেও সেখানে প্রশ্নপত্র ফাঁসের চক্র সক্রিয় হয়ে উঠছে। পরীক্ষার্থীদের আবারও ধারদেনা করে ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে, যা তাঁদের হতাশা ও অনিশ্চয়তা বাড়াবে।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত আমলা, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষে শাস্তি কার্যকরের আহ্বান জানান।

এনসিপির এই নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁসের চক্র নির্মূলে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে দায়বদ্ধতার জায়গা থেকে পদত্যাগ করতে হবে। তবে মন্ত্রী নিজেই চক্রের প্রধান হলে সেটি নির্মূলের পরিবর্তে আরও বিস্তৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝