বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
নির্বাচন শেষ হলেও সংস্কার ও বিচারের কাজ বাকি: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ০)
X

গণ-অভ্যুত্থানের পর সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয় সামনে থাকলেও নির্বাচন হয়ে গেলেও সংস্কার ও বিচার এখনো বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসংলগ্ন পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দীর্ঘ সময়ে গুম, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের শিকার ব্যক্তিদের বিচারও প্রয়োজন। আবরার ফাহাদের শাহাদাতের সঙ্গে এসব বিচারের প্রশ্নও যুক্ত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আন্দোলনের একটি পর্ব শেষ হয়েছে। এখন সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে লড়াই অব্যাহত রাখতে হবে।

ভারতের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম উপনিবেশ ও সম্প্রসারণবাদের বিষয়টি তুলে ধরেন। তাঁর ভাষ্য, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও শিক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্বের বিষয়ে সচেতনতা জরুরি।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদ, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে তাঁদের লড়াই অব্যাহত থাকবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে আত্মত্যাগ করা মানুষের স্মরণ ও বিচারের দাবি সামনে রাখেন তিনি।

স্মরণসভায় কবি ও চিন্তক ফরহাদ মজহার, আবরার ফাহাদের বাবা মো. বরকতউল্লাহ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝