শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ১২:২৩ পিএম  (ভিজিট : ৩)
X

পারিবারিক বিরোধের জেরে রাজধানীর সূত্রাপুরে  একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মো. সিদ্দিক (৫৫) নামে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়ালো। এর আগে তার ছেলে ইমন (২৫) মারা যায়।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়।

জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর থানাধীন শ্যামবাজারে আগুনের ঘটনায় রাত সোয়া ২টার দিকে সিদ্দিক নামে একজন  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে অগ্নিদগ্ধদের মধ্যে সিদ্দিকের ছেলে ইমনের মৃত্যু হয়। বর্তমানে জাতীয় বার্নে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তানিয়ার (১৮) শরীরের ৬০ শতাংশ, রাজিবের (৩৫) ১৫ শতাংশ ও ধলু মিয়া ওরফে আরিফের (৩৪) শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কজনক।

গত শনিবার শ্যামবাজারের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। ইমন শনিবার দেশে ফিরে আসেন।

ধলু মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, শনিবার বিকেলে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দেন। তিনি বলেন, আমিও মরবো, তোদেরকেও মারবো। এরপর তিনি নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

আ. দৈ. /একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝