বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ০)
X

আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য সরকারের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি অতীতে ভারতে আশ্রয়-প্রশ্রয় নিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং বর্তমানে সেখান থেকে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খাঁন বলেন, দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েও বক্তব্য দেন তিনি। তাঁর অভিযোগ, অটোরিকশার কারণে ঢাকায় যানজট বাড়ছে এবং এ বিষয়ে সরকার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ফুটপাত দখলমুক্ত করার সরকারি উদ্যোগ নিয়েও তিনি কথা বলেন এবং জামায়াতে ইসলামী অটোরিকশাচালকদের আন্দোলনে নেপথ্যে থেকে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেন।

এর আগে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, বিএনপি ও বিভিন্ন ধর্মীয়-সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝