বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
ভাইরাল অডিওর কণ্ঠ ওসি রাকিবুলের, তথ্য পাচার তদন্তে ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিট : ৩)
X

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওটি তাঁরই কণ্ঠের বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে ওই কথোপকথনের মাধ্যমে কোনো তথ্য পাচার করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান বলেন, আদালতের অনুমতি নিয়ে রাকিবুল হাসানের ভয়েস নমুনা সংগ্রহ করা হয়। পরে সিআইডির পরীক্ষায় ভাইরাল অডিওর কণ্ঠস্বর তাঁরই বলে নিশ্চিত হওয়া গেছে। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়নি বলেও জানান তিনি।

তবে ওই কথোপকথন কোন প্রেক্ষাপটে, কোথায় এবং কার সঙ্গে হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অডিওর মাধ্যমে কোনো তথ্য পাচার বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান ডিবিপ্রধান।

গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়নে অর্থ লেনদেনসহ বিভিন্ন বিষয়ে কথা শোনা যায়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝