বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আ.লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৯)
X

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরও সরকার রক্তপাত এড়িয়ে চলার চেষ্টা করেছে। তবে পরিস্থিতির প্রয়োজনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো পরিস্থিতি তিনি দেখছেন না। নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝