বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১১)
X

দেশে প্রথমবারের মতো সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। কোনো চক্রান্ত বা উসকানিতে পা দিয়ে পোশাকশিল্পের উৎপাদন বন্ধ না করার আহ্বান জানিয়ে আগামী শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

সম্প্রতি নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা।

নতুন মজুরি কাঠামো ঘোষণা ও নির্ধারণের প্রক্রিয়া ঘিরে শিল্পাঞ্চলগুলোতে বেশ কিছুদিন ধরে উত্তেজনা ও অস্থিরতা চলছে। এ পরিস্থিতিতে শ্রমমন্ত্রী উৎপাদন সচল রাখা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো উসকানি বা চক্রান্তে জড়িয়ে যেন পোশাকশিল্প বন্ধ না হয়। আগামী শনিবার থেকে সবাইকে কাজে যোগ দিতে হবে।


আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝