বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মজুরি বোর্ডের সিদ্ধান্ত না জানায় শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩)
X

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো সম্পর্কে অনেক শ্রমিক সঠিকভাবে জানতে না পারায় তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাবুল আখতার বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে এখনো অনেক শ্রমিকের কাছে সঠিক তথ্য পৌঁছায়নি। এ কারণে তাঁদের মধ্যে বিভ্রান্তি ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘোষিত মজুরি কাঠামো সম্পর্কে শ্রমিকদের স্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আশুলিয়া এলাকায় শ্রমিকদের আন্দোলন অনেকটাই কমে এসেছে। তবে যেসব কারখানায় এখনো অসন্তোষ চলছে, সেখানে রাজনৈতিক বিবেচনা ও বাইরে থেকে উসকানির বিষয় রয়েছে। অনেক কারখানায় মালিক-শ্রমিকের সুসম্পর্কের অভাব, ব্যবস্থাপনাগত সমস্যা এবং মালিকপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য না পৌঁছানোও শ্রম অসন্তোষের কারণ।

মজুরি বোর্ডের সভা আবার হবে এবং নতুন করে মজুরি নির্ধারণ করা হবে—এমন গুজব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। এসব গুজবের কারণেও কিছু কারখানায় আন্দোলন অব্যাহত রয়েছে বলে দাবি করেন বাবুল আখতার।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী কোনো শ্রমিকের বেতন বৃদ্ধি দুই হাজার টাকার কম হবে না জানিয়ে তিনি বলেন, কারও ক্ষেত্রে বেতন পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি আন্দোলনে উসকানি বন্ধেরও তাগিদ দেন।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু শ্রমিক সংগঠন নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ও দূতাবাস এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাবুল আখতার বলেন, আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হলেও এবার তিন বছর পর নতুন কাঠামো ঘোষণা করা হয়েছে। তবে প্রতিবছর মজুরি পর্যালোচনা ও নির্ধারণের বিকল্প ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝