মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মতিঝিলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৯:০৪ পিএম  (ভিজিট : ১)
X

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক  বোর্ডে অভিযান পরিচালনা করেন।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক  মো. তানজির আহমেদ। তিনি আরো জানান,দুদকের অভিযানকালে এনফোর্সমেন্ট টিম  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড  থেকে অভিযোগের সত্যাসত্য যাচাইয়ের নিমিত্ত প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক  মূল্য তালিকা, ৪২৩ তম বোর্ডসভার কার্যবিবরণীসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্রসমূহ বিস্তারিতভাবে যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝