শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের নতুন ভিসিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৬)
X

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পাশের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে স্বাধীনতা চত্বর হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিল শেষ হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না। নতুন উপাচার্যের বিভিন্ন বক্তব্য ও অনলাইনে কার্যক্রম পরিচালনা নিয়ে মন্তব্যেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ বলে জানান।

নতুন উপাচার্যের আগমনের খবর পেয়ে শুক্রবার রাত থেকেই প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। সকালে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকা হয়। এর আগে নারী শিক্ষার্থীদের বিক্ষোভের পর উপাচার্যের কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়।

এদিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর শাটডাউন, গণস্বাক্ষর ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আ.দৈ/আরএস
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝