সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় ৮৬ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৮)
X

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। একই সঙ্গে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিটিইবির পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের সই করা তাগিদপত্রে প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। কেন তাদের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে।

বোর্ডের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে।

বিটিইবি জানিয়েছে, পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে অনুমোদন বাতিলের বিধান রয়েছে। এ ছাড়া নির্ধারিত নীতিমালা অনুযায়ী ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী, ব্যবস্থাপনা, যন্ত্রপাতি ও লাইব্রেরিসহ প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলেও অনুমোদন বাতিল করা যেতে পারে।

তাগিদপত্রে বলা হয়েছে, তিন বছর ভর্তি কার্যক্রম না চালানো ৮৬টি প্রতিষ্ঠানে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ থাকবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে অনুমোদন বাতিল বা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২১ সেপ্টেম্বর একই বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবার পুনরায় তাগিদপত্র দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝