বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশের সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়েছে মাউশি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৩)
X

সারাদেশে সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে রুটিন পাঠাতে হবে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

জারি করা নোটিশে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড ফাইলে প্রস্তুত করতে হবে। রুটিনে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে।


প্রস্তুত করা ক্লাস রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। নোটিশে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব সরকারি কলেজের ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝