আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির কর্মকর্তাদের দাবি, এসব হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়েছে।
তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের কর্মকর্তাদের দাবি, নিহতের সংখ্যা পাকিস্তানের দেওয়া হিসাবের তুলনায় কম। তবে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তারা জানিয়েছে।তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, কুনার ও হেলমান্দ প্রদেশে হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, দেশটিতে হামলা চালানো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আফগানিস্তানের ভেতরে আশ্রয় দেওয়া হচ্ছে। তবে তালেবান কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক বিমান হামলার ঘটনাও সেই উত্তেজনাকে নতুন করে সামনে এনেছে।
আ.দৈ/এসআর




















