বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলল আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ০)
X

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারকে ‘মহান ও ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও মার্কিন বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরানের এই সামরিক বাহিনী

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরাক থেকে মার্কিন বাহিনী সরে যাওয়ার ঘটনাটি ‘প্রতিরোধ অক্ষের’ জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরাকের জনগণ, ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামি বিশ্বের বিপ্লবী যোদ্ধাদের অভিনন্দনও জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এখন মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়া উচিত এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতেই ফিরিয়ে দেওয়া উচিত।

আইআরজিসির দাবি, গত দুই দশকে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অভিজ্ঞতা প্রমাণ করেছে যে এ উপস্থিতি নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর হয়নি। বরং তাদের ভাষ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা বাড়ানোর অন্যতম কারণ হয়ে উঠেছে।

বুধবার ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইরাকে থাকা মার্কিন নেতৃত্বাধীন সব বাহিনী দেশটি ছেড়ে গেছে। এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক মিশনের সমাপ্তি ঘটল। ইরাক সরকার মার্কিন বাহিনীর এই প্রত্যাহারকে দেশটির ‘জাতীয় সার্বভৌমত্বের পূর্ণতা’ হিসেবে অভিহিত করেছে।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝