শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৭)
X

পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা ওই শক্তিকে গোপনে সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন—এমন তথ্য সরকারের কাছে রয়েছে। কেউ গোপনে তথ্য দিয়ে বা অন্যভাবে ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি নিজেদের সংশোধন করে জনআস্থা অর্জনের আহ্বান জানান। তাঁর ভাষ্য, সরকার শৃঙ্খলা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় সৎ উদ্দেশ্যে ছোটখাটো ভুল হলে তা আলাদাভাবে বিবেচনা করা হবে। তবে অপরাধ সংঘটিত হলে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না; প্রচলিত ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এখন জনবান্ধব পুলিশ চায়। তাই কোনো পুলিশ সদস্যের এমন আচরণ করা উচিত নয়, যা মানুষের মধ্যে অস্বস্তি বা অসন্তোষ তৈরি করে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝