বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসি আনোয়ারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ০)
X

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন না করার বিষয়ে কমিশন চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা এবং বন্যার কারণে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন হওয়ায় আগের পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজন করা হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে কমিশন।

তিনি আরও বলেন, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হচ্ছে। ভোটের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি আনোয়ারুল বলেন, সরকারের কোনো চাপের কারণে নির্বাচনের সময়সূচি পরিবর্তন করা হয়নি। বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময় নির্ধারণ করছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝