বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদেশ থেকে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৪)
X

ভারত থেকে পলাতক ‘ফ্যাসিস্ট চক্র’ দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদেশ থেকে ষড়যন্ত্রের জাল বুনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজন করা হয়।

রিজভী বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করেছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলোর জন্য দায়ীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, বিভিন্ন দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সংকট চলছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্নের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনাকে ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়েও কথা বলেন রিজভী। তাঁর দাবি, ৩৫ সদস্যের সংক্ষিপ্ত বহর নিয়ে সফর করায় সরকারি অর্থ সাশ্রয় হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় কাজ করছে এবং অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সমাবেশ শেষে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আ.দৈ/আরএস









Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝