বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের কাদেরসহ ৭ জনের মৃত্যুদন্ড নিয়ে ফেসবুকে পোস্ট
দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে ২৩ সেপ্টেম্বর তলব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে আওয়ামীপন্থি দুই আইনজীবী।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আগামী ২৩ সেপ্টেম্বর স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। ওই সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তারা হলেন-সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান আহমেদ। আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলার সব আসামিই পলাতক।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাদের পৃথক স্ট্যাটাসে আদালত অবমাননাকর বক্তব্য রয়েছে-এমন অভিযোগের বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর আদালত অবমাননার বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে দুই আইনজীবীকে আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝