বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগে সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৩)
X

প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রসিকিউশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান।

রাশেদ খাঁনের অভিযোগ, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হাত ও মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তার দাবি, প্রায় ১৫ দিন তাকে নির্যাতনের মধ্যে রাখা হয়েছিল।

তৎকালীন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এ ঘটনায় বিচার চেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে এডিসি ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে তাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এসব অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝