মক্কা চুক্তিতে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে সব দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী চলবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তার ভাষায়, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া বিচার বিভাগের ডিজিটালাইজেশনে ই-জুডিশিয়ারি বাস্তবায়নেও সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।
আ.দৈ/আরএস




















