রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকটের দায় আগের সরকারের: উপদেষ্টা জাহেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ৪৪)
X

দেশের চলমান গ্যাস সংকট পুরোপুরি নিরসনে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গ্যাস সংকটে মানুষ কষ্ট পাচ্ছে, সরকারও বিষয়টি স্বীকার করছে। তবে এর জন্য বর্তমান সরকারকে দায়ী করা ঠিক নয়। সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।


তিনি জানান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলএনজি আমদানি এবং স্থলভাগে নতুন করে গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। জরিপ অনুযায়ী, দেশের স্থলভাগে ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা রয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, স্থায়ী সমাধানে সময় লাগলেও জনগণের দুর্ভোগ কমাতে সরকার স্বল্পমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সংকট মোকাবিলায় নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝