চালুর দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা পরিবহনের বাসকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সেবার প্রথম দিনেই একটি বাসে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। মঙ্গলবার সকালে এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে মামলা করে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
পিংক বাস চলাচল শুরুর কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ট্রাফিক পুলিশ। তবে এতে কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না বা পিংক বাসটির বড় ধরনের ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়। সেবাটির বিশেষত্ব হলো, বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলাচল করছে। পর্যায়ক্রমে বগুড়া, চট্টগ্রামসহ অন্যান্য রুটেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আ.দৈ/আরএস





















