রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্যই নেই: কারা মহাপরিদর্শক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৪০)
X

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, ২০২৪ সালে বিভিন্ন কারাগার ভেঙে মোট ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যায়। এর মধ্যে এখনো ৬৯০ জন পলাতক।

নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের তথ্য পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এছাড়া পালিয়ে যাওয়া নয় জঙ্গি বন্দির মধ্যে ছয়জন গ্রেপ্তার হলেও তিনজন এখনো পলাতক।


কারা মহাপরিদর্শক জানান, কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি থাকায় আবাসন সংকট তীব্র। জনবল সংকট কাটাতে ইতোমধ্যে ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন হয়েছে এবং আরও ১ হাজার ৫০০ পদের চাহিদা পাঠানো হয়েছে।

কারা ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ময়মনসিংহ জেলা কারাগারে ‘ক্যাশলেস’ ব্যবস্থা চালুর পাশাপাশি নতুন দুটি কেন্দ্রীয় ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝