রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরি জনগণের সেবার সুযোগ: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৪৫)
X

সরকারি চাকরিকে শুধু পেশা হিসেবে না দেখে জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে একজন কর্মকর্তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।



তিনি বলেন, কোনো মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পদোন্নতির সঙ্গে দায়িত্বও বাড়ে। তাই নতুন পদে আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে।

অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝