রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০ ঘণ্টা পর হবিগঞ্জে ছাত্র আন্দোলনের ৩ নেতা মুক্ত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৪৪)
X

প্রায় ২০ ঘণ্টা আটক থাকার পর হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুজন হলেন মির্জা সুমন ও রাকিব। এ সময় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।


হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হওয়ায় তিনজনকে নিরাপত্তাজনিত কারণে আটক করা হয়েছিল।

মুক্তির পর মাহদী হাসান বলেন, জনগণের মৌলিক অধিকার আদায়ে সাংবিধানিক অধিকার অনুযায়ী তারা শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন করেছিলেন। নিরাপত্তার অজুহাতে তাদের আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝