আসামি জিয়াউল ও সাবেক এমপি ফজলে করিম
চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান জাফর হত্যা মামলার প্রতিবেদন ১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে চট্টগ্রামের রাউজানে এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।মামলার অভিযোগ অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। পরে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন।এর আগে, এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি প্রত্যেককে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আ. দৈ./একে




















