সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
অতিরিক্ত মূল্যে টিকেট বিক্রি ও যাত্রী হয়রানি
জামালপুরের নান্দিনা রেল স্টেশনে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৭:১৪ পিএম  (ভিজিট : ৫)
X

জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার ( ২৬ অক্টোবর) জামালপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা  এই অভিযান পরিচালনা করন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

তিনি আরো জানিয়েছেন, অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে যাত্রীবেশে জামালপুরের নান্দিনা রেলস্টেশনে প্রবেশ করেন। পরে কমিউটার ট্রেনের টিকিট বিক্রয়সহ রেলওয়ের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করনে। সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণকালে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। 

পরবর্তীতে দুদক টিমের সদস্যরা উপস্থিত যাত্রী/সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। যাত্রীরা ক্ষোভের ষাথে জানান যে,কমিউটার ট্রেনের প্রতিটি টিকিটের বিপরীতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিকেট বিক্রয়ের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। উপস্থিত যাত্রীগণ দুদকের এই অভিযানকে স্বাগত জানান। অভিযানকালে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝