রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে পটিয়ায় সাব-রেজিস্ট্রারের কার্যালয় দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ৫)
X

চট্টগ্রাম জেলার পটিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচাররো পরস্পর যোগসাজশের মাধ্যমে কম মূল্যে দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৫ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও তানজির আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আলো জানান, আজ চট্টগ্রাম জেলা কার্যালয়-২ থেকে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই  অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর ও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং রেকর্ডপত্র সংগ্রহ করেন।

প্রাপ্ত রেকর্ডপত্র প্রাথমিক পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের বক্তব্যের আলোকে অভিযোগে বর্ণিত দলিল রেজিস্ট্রি করণে নির্মিত চারতলা বিল্ডিংয়ের কথা গোপনপূর্বক সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগটি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে টিমের পক্ষ থেকে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝