রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৭৬)
X

হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে সংগঠনটির সদস্যসচিব মাহদি হাসান, মির্জা সুমন ও রাকিব হাসানকে আটক করা হয়।


পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়াই ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন কর্মসূচির অনুমতি দেয়নি। তবে বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা সেখানে জড়ো হলে তাদের আটক করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝