এসএসসি ও এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
নিজস্ব প্রতিবেদক

এসএসসি, এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে।
সোমবার রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদন যাচাই ও খাতা পুনর্মূল্যায়ন করা কঠিন হওয়ায় নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন
শিক্ষামন্ত্রী আরও জানান, বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
আ.দৈ/আরএস





















