রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩৭)
X

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যামচেম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অতীত থেকে পাওয়া এই সংকট ছয় মাস বা এক বছরে সমাধান করা সম্ভব নয়। তবে দ্রুততম সময়ে পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করছে।

অর্থমন্ত্রী জানান, গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভিত্তিক স্টোরেজ সুবিধা নিয়ে কাজ চলছে। এ বিষয়ে কয়েক দিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।


তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থাও বড় সমস্যা। ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি জ্বালানি মিশ্রণ নির্ধারণ করা হচ্ছে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝