যেকোনো মুহূর্তে নতুন পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব
নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পে-স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে এটি চূড়ান্ত পর্যায়ে আছে।
দেশের বাজার পরিস্থিতি প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, বাজারে কিছু সমস্যা রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আ.দৈ/আরএস





















