রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৪)
X

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও আগ্রাসন অব্যাহত থাকলে এই প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

সোমবার (২০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসি দাবি করেছে, মার্কিন সামরিক চাপে পড়ে জর্ডানের ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো সম্পূর্ণ অচল হয়ে যায়।

 তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, পতাকাবাহী দেশ কিংবা হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তথাকথিত আগ্রাসন চলতে থাকলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সম্পূর্ণ অনিরাপদ হয়ে উঠবে। তেহরানের ভাষ্য অনুযায়ী, পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল-গ্যাস পরিবহনও তখন নিরাপদ থাকবে না।

এদিকে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সতর্ক করে বলা হয়েছে, তারা শিগগিরই বড় ধরনের শাস্তিমূলক অভিযানের মুখোমুখি হতে পারে। এই ঘোষণার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝