রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে নেবেন না: রোজিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৬৭)
X

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী রোজিনা বলেছেন, মৃত্যুর পরও যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নেওয়া না হয়।  

রবিবার (৫ জুলাই) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকা রোজিনা এবারো নির্বাচনে অংশ নেন। তবে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় সুষ্ঠু পরিবেশের অভাব ছিল এবং নানা অসংগতি প্রত্যক্ষ করেছেন তিনি। 

সংবাদ সম্মেলনে রোজিনা বলেন, “এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ—একে একে সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাব কি না জানি না। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়।” 

খানিকটা ব্যাখ্যা করে রোজিনা বলেন, “এখনকার অনেক মানুষের মধ্যে শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ নেই। আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলেই আমি এমন কথা বলছি না। বিষয়টি আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম। এমনকি, এ বিষয়ে আমার পরিবারের সঙ্গেও কথা হয়েছে।” 

নির্বাচনে পরাজয়ের চেয়ে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিবেশ ও মূল্যবোধের অবক্ষয় নিয়েই নিজের হতাশা বেশি বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন এই নন্দিত অভিনেত্রী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝