রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তৌফিক-ই-ইলাহীর জামিন আবেদন হাইকোর্টে নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৫০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা ও পল্টন থানায় করা পৃথক দুই মামলা রয়েছে। ওই মামলায় তার জামিন আবেদন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার জামিন আবেদন মঞ্জুর হয়নি উচ্চ আদালতে। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অ্যাডভোকেট আলী আহমেদ খোকন।

এ সংক্রান্ত বিষয়ে করা আবেদন শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চান তৌফিক-ই ইলাহী চৌধুরী। গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে এই নিয়ে শুনানিও হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝