ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে পরিশোধ করতে হচ্ছ। এনবিআর ’এর পক্ষ থেকে ৬৬৬ কোটি টাকা কর গ্রামীণ কল্যাণকে পরিশোধের জন্য করা আবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট ওই রায় দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জারি করা রুল খারিজ করে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
তবে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবো।’
আ. দৈ./একে




















