সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদপুরে বাড়ছে ‘ধাক্কা পার্টি’র উৎপাত, লুট করা হচ্ছে সর্বস্ব
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৫১)
X

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’। চক্রের কোনো সদস্য পথচারী কিংবা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে জড়ান বাকবিতণ্ডায়। এরপর অন্য সদস্যরা অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে পালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৬ মিনিটে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের এক নম্বর গেটের প্রধান সড়কে শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ৪ যুবক।

 মিনিটখানেক পর অটোরিকশার গায়ে ধাক্কা খায় তাদের একজন। ওই রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে বাকবিতণ্ডা। আরেক যুবক এসে রিকশা সাইড করতে বাধ্য করে। এরপর মিশনে যুক্ত হয় আরও দুজন।

রিকশায় উঠে বসে এক চাপাতির মুখে ওই তরুণের সঙ্গে থাকা দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে একে একে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
 
জানা গেছে, চাঁন মিয়া হাউজিংয়ের চার রাস্তার ওই মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে সর্বস্বান্ত হারাতে হচ্ছে পথচারীদের। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
 
সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ধাক্কা পার্টি বলছে পুলিশ। শিগগিরই চক্রের সদস্যরা আইনের আওতায় আনতে চান তারা।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড মো. ফজলুল করিম বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে সড়কে টহল জোরদারের দাবি এলাকাবাসীর।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝