জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সাতক্ষীরায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
মীর মোস্তফা আলী, সাতক্ষীরা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই নভেম্বার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ০৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে খুলনা রোড মোড়ে শহিদ আসিফ চত্বরে এসে শেষ হয়।
জেলা বিএনপি,উপজেলা বিএনপি ও যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ সহযোগি সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./ কাশেম/ মোস্তফা




















