তুরস্কের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড: একেএম শামছুল ইসলাম এর সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (৬ এপ্রিল ) সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
আ. দৈ./কাশেম




















