সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রোববারের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২০৭)
X

আগামী রোববারের (১ সেপ্টেম্বর) মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য জানিয়েছেন, যারা এ সময়ের মধ্যে নিজের কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমনুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আ. দৈনিক / কাশেম

Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝