সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৭:৪৪ পিএম  (ভিজিট : ৪৬)
X

ইরান ও ইসরাইলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে।  ফলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

আজ শুক্রবার (২০ মার্চ) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ফ্লাইটটি বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে।  মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

যাত্রার আগে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপদ যাত্রা কামনা করেন। একই সঙ্গে এই উদ্যোগে সহযোগিতার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝