রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম ভাষণে হুঁশিয়ারি, হরমুজ প্রণালি বন্ধই রাখবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ১০৭)
X

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন। আজ বৃহস্পতিবার একটি রেকর্ড করা টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করারও আলটিমেটাম দিয়েছেন।

নিজের প্রথম বিবৃতিতে মোজতবা খামেনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী এবং তাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটিগুলো, যা ভবিষ্যতেও লক্ষ্যবস্তু করা হবে।

মোজতবা খামেনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দেন। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তাঁর বার্তাটি প্রকাশিত হয়। 


সেখানে তাঁর নিজের হাতের লেখা ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) লেখা সংবলিত একটি ছবি শেয়ার করা হয়। এটিই ছিল দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম জনসমক্ষে আসা বার্তা।

উল্লেখ্য, পিতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি কোথায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চলছিল। এই ভাষণের মাধ্যমে তিনি সেই নিরবতা ভাঙলেন এবং নিজের কট্টর রাজনৈতিক ও সামরিক অবস্থানের জানান দিলেন।

 আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝