বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
হংকংয়ে প্রথমবার মিললো ডাইনোসরের জীবাশ্ম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:০৮ পিএম  আপডেট: ২৭.১০.২০২৪ ৭:১০ পিএম  (ভিজিট : ৩৪০)
হংকংয়ে পাওয়া গেছে ডাইনোসরের জীবাশ্ম। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
X

হংকংয়ে পাওয়া গেছে ডাইনোসরের জীবাশ্ম। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

হংকংয়ে প্রথমবারের মতো পাওয়া গেলো ডাইনোসরের জীবাশ্ম। বুধবার (২৩ অক্টোবর) শহরটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এই প্রাচীন প্রজাতির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হংকং এবং চীনের মূল ভূখণ্ডের বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মগুলো ক্রেটাসিয়াস যুগের এক বিশাল প্রাচীন ডাইনোসরের, যা ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করতো। হংকংয়ের ডেভেলপমেন্ট ব্যুরো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গবেষকরা বলেছেন, আরও বিশ্লেষণ করার পর ডাইনোসরটির সঠিক প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরই মধ্যে শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জীবাশ্মগুলো শুক্রবার থেকে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে।

এগুলো হংকংয়ের দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট দ্বীপে আবিষ্কৃত হয়। সেখানে চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো সেডিমেন্টারি শিলায় কিছু মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্মের প্রমাণ মিলেছিল।

উল্লেখ্য, এই ছোট এবং জনবিরল দ্বীপটি হংকংয়ের ১৫০ বর্গকিলোমিটার আয়তনের ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের অংশ। দ্বীপটি বুধবার থেকে পরবর্তী খননকাজের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝