রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণ সিটিতে ৬ষ্ঠ কর্পোরেশন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:০৯ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৫ ৬:১২ পিএম  (ভিজিট : ২০০)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ৬ষ্ঠ  কর্পোরেশন সভা আজ সোমবার  (৫ মে) নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক  মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে  এই সংস্থার পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উক্ত সভায় অংশগ্রহণ  করেন। 

সভার শুরুতে  গত ২০ মার্চ অনুষ্ঠিত পঞ্চম কর্পোরেশন সভার কার্য বিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

 ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন (ক) ফুলবাড়িয়া স্টপওভার বাস টার্মিনাল, (খ) ধোলাইখাল ট্রাক টার্মিনাল এর খাস আদায়ে কাঙ্খিত দর না পাওয়ার কারণে 'সরকারি হাট বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং ইহা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা-২০১১' এর আলোকে ইজারার দর নতুনভাবে পুনঃমূল্যায়ন করার জন্য স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন প্রেরণের অনুমতি দেয়া হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত  থেকেআবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়।  এছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় ৫টি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও  প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, কর্পোরেশন সভায় নাগরিকদের প্রাধান্য দিয়ে নাগরিকদের সেবা অব্যাহত রাখার প্রচেষ্টা চলমান থাকবে। আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটির সাথে মাগরিবের আধাঘন্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা জানালা বন্ধ করে রাখা ও বাসাবাড়ির ভেতরে যেন পানি জমতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে নগরবাসীকে আহবান জানান।

সভায় ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আ. দৈ;./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝