রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উল্কাসেমির আইসিটি খাতে জাতীয় স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ২২৮)
X

সেমিকন্ডাক্টর ডিজাইনের মাধ্যমে দেশের আইসিটি খাতে বিশেষ অবদান রাখায় পুরষ্কার পেয়েছে দেশের সেমিকন্ডাক্টর শিল্পের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান উল্কাসেমি। 

শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষ্যে অনুষ্ঠানের অয়োজন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’।

এই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পুরস্কারপ্রাপ্ত তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
 
উল্লেখ্য যে বর্তমান প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেমিকন্ডাক্টর চিপের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের এই নেতৃত্বস্থানীয় প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি। এতে রয়েছে বাংলাদেশী দক্ষ ইঞ্জিনিয়ারদের শক্তিশালী দল। দেশের সেমিকন্ডাক্টর শিল্পের মাধ্যমে ডিজিটাল রুপান্তরে কোনো ভেদাভেদ না রেখে কেবল মেধার গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। 
প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে অসংখ্য নারী ইঞ্জিনিয়ার, যারা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অবদান রাখছে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে। ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে মাল্টি বিলিয়ন ডলারের বাজারে রূপান্তরের পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠানটি। এই পরিকল্পনা বাস্তবায়নে আগামী ৫ বছরে ৫ হাজার দক্ষ সেমিকন্ডাক্টর প্রকৌশলী তৈরিতে কাজ করছে তাঁরা। বর্তমানে প্রতিষ্ঠানটিতে রয়েছে সাড়ে ৫শ দক্ষ ইঞ্জিনিয়ার।



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝