রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমান বাহিনী প্রধানের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে প্রত্যাবর্তন
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৪ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৫:৫০ পিএম  (ভিজিট : ২৮৪)
ছবি: আইএসপিআর
X

ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন,  সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে রোববার (১৬ ফেব্রুয়ারী ) দেশে প্রত্যাবর্তন করেছেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, রয়েল সৌদি এয়ারফোর্স এর আমন্ত্রণে ০৯-১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সৌদি আরব সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্স-এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান ‘এয়ার স্টাফ টক এন্ড এক্সচেইঞ্জিং ট্রেইনিং এন্ড এক্সেরসাইজ’ ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। 

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ৮ ফেব্রিুয়ারি, শনিবার ঢাকা ত্যাগ করেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝