রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর নিজ বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার জাপানি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:১২ পিএম   (ভিজিট : ৩৪২)
X

বলা হয়ে থাকে মানুষ সামাজিক জীব। তবে জেনে অবাক হবেন, চলতি বছরের প্রথম ছয় মাসে জাপানে নিজ বাড়িতে একাকী মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ। এদের মধ্যে ৪ হাজার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর ১ মাস পর। এছাড়া ১৩০ জনকে পাওয়া গেছে মৃত্যুর ১ বছর পর। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির পুলিশ।

জাতিসংঘের হিসাব মতে, বর্তমানে পৃথিবীতে জাপানেই সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করে।

পুলিশের দেয়া প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ৬ মাসে ৩৭ হাজার ২২৭ জন নিজ বাড়িতে একাকী মারা গেছেন। তাদের ভেতর ৭০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাপান পুলিশের দেয়া তথ্যমতে, ৪০ শতাংশের মৃতদেহ একদিনের ভেতর পাওয়া গেছে। অপরদিকে ৩ হাজার ৩৩৯ জনের মরদেহ পাওয়া পাওয়া গেছে ১ মাস পর। আর ১৩০ জনের মরদেহ খুঁজে পেতে সময় লেগেছে প্রায় ১ বছর।

পুলিশ বলছে, একাকী মৃত্যুর ঘটনা তদন্ত করছে এমন একটি সংস্থাকে তারা তাদের সকল তথ্য উপাত্ত দেবে।

চলতি বছরের শুরুর দিকে জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ জানিয়েছিল, ২০৫০ সালের মধ্যে দেশটিতে একা বসবাসকারী ব্যক্তিদের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে।

 
আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝