সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের ৬৮ হাজার শূন্য পদ, শিগগিরই বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৭৮)
X

সারাদেশে শিক্ষকের  ৬৮ হাজার শূন্য পদ, শিগগিরই বিজ্ঞপ্তি ।এর আগে আরো ষষ্ঠবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সপ্তমবার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

 প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে গত ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়। এনটিআরসিএ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয় চাহিদাপত্র অনুমোদন করবে। এরপর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে।

২০২৫ সালের ১৭ জুন ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় প্রায় ৪১ হাজার প্রভাষক বা শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। ফলে ৫৯ হাজার পদই ফাঁকা থেকে যায়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝