রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্ত বিএনপির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ৮৬)
X

গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া–তত্ত্বাবধায়ক সরকারের–সেই ব্যবস্থায়ও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও কথা হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এটা খুব পরিষ্কার যে, তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন।’

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝